চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফির ডামাডোল শুরু হয়েছে। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই সপ্তাহখানেকও। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ দলও পিছিয়ে নেই। আনুষ্ঠানিকভাবে গেল বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা। তার আগে সেদিন পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছিল বাংলাদেশ দল।

এদিকে, দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল, পেসার নাহিদ রানা জানালেন, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার শান্তদের লক্ষ্য আরও বড়। বাংলাদেশ অধিনায়ক সরাসরি জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ।

কাজটি যদিও সহজ নয়। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

তবে দল নিয়ে আশাবাদী শান্ত বলেন, ‘টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (স্কোয়াডের সদস্যরা) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী