তিন পাকিস্তানিকে জরিমানা আইসিসির

পাকিস্তানের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলামকে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ চলাকালে বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ এনেছে আইসিসি। বিধিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, খেলোয়াড় সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির (দর্শকসহ) সঙ্গে অস্বাভাবিক শারীরিক সংস্পর্শ সম্পর্কিত।

বুধবার দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে শাহিন ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকেকে বাধা দেন। ওই এক রানের জন্য প্রান্ত বদল করছিলেন প্রোটিয়া ব্যাটার। শারীরিক সংঘর্ষের ফলে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এদিকে সউদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ২৯তম ওভারে অধিনায়ক টেম্বা বাভুমাকে রান আউট করার পর খুব কাছে গিয়ে আক্রমণাত্মক উল্লাস করেছিলেন।

দুই জনকেই আইসিসি আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, কার্যকলাপ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা তাকে অপমানিত করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়া উস্কে দিতে পারে।

তিনজন খেলোয়াড়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। তবে গত ২৪ মাসে এই প্রথম তাদের নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো।

তিনজনই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ দায়ের করেন।

লেভেল ১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা। সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট হতে পারে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!