যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে খেলবেন সাকিব-তামিম

সবকিছু ঠিকঠাক থাকলে একই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিব আল হাসান আর তামিম ইকবালকে। যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট ‘সিক্সটি স্ট্রাইকার্সে’ খেলবেন বাংলাদেশ দলের এই দুই বড় তারকা।

ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ অক্টোবর, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নেব, যা শুরু হবে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। আমি বাংলাদেশের সমর্থকদের মাঠে দেখার অপেক্ষায় আছি। আমি জানি, বাংলাদেশের অনেকেই সেখানে (ডালাস) থাকেন। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

সাকিব ও তামিম ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ নবি, ইমরান তাহির, কুশল মেন্ডিস, হাশমতউল্লাহ শহীদি ও শহীদ আফ্রিদির মতো তারকারা।

সাকিব-তামিমের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। তবে সাকিবের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নির্ভর করছে তার জাতীয় দলে থাকা না থাকার ওপর।

আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ৬, ৯ এবং ১২ অক্টোবর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগও চলবে এই সময়টাতেই।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স