বগুড়ার শেরপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার গাড়িদহে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত ম্যুরালটি এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ২০ থেকে ৩০ জন বিক্ষুব্ধ ছাত্র এক্সকাভেটর দিয়ে ম্যুরালটি ভাঙছেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদের একজন আহাদুল ইসলাম ওরফে দুর্জয় প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগকে মানি না, তাদের দোসরদের মানি না। এ কারণেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এই ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আমরা অন্য কিছু ভাঙচুর করব না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, ‘ম্যুরালটি আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতীক হয়েছিল। এ কারণে এটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

এদিকে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরে উপজেলার নেতা ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, ‘যেহেতু সরকার যেকোনো ধরনের ভাঙচুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরাও এসবের বিরুদ্ধে। এই রাতে কারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙেছে, তা আমরা জানি না। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!