সীতাকুণ্ডে আ’লীগ নেতার কমিউনিটি সেন্টারে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন। এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে। দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা