প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই হারালো ভারত

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের শুরু হলো ভারতের কাছে নাকাল হয়ে। নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশদের ৪ উইকেট আর ৬৮ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

লক্ষ্য ছিল ২৪৯। রান তাড়ায় ১৯ রানের মধ্যে জশস্বী জয়সওয়াল (১৫) আর রোহিত শর্মাকে (২) হারিয়ে শুরুতে চাপে পড়েছিল ভারত। কিন্তু দলকে সেই চাপ বুঝতে দেননি শ্রেয়াস আয়ার আর অক্ষর প্যাটেল। দুজনই ঝোড়ো গতিতে ফিফটি তুলে নেন। আয়ার ৩৬ বলে ৫৯ আর অক্ষর ৪৭ বলে করেন ৫২ রান।

নিজের টানা দুই ওভারে অক্ষর আর লোকেশ রাহুলকে (২) ফেরান আদিল রশিদ। এরপর সেঞ্চুরির পথে এগোতে থাকা শুভমান গিলকে (৯৬ বলে ১৪ বাউন্ডারিতে ৮৭) সাকিব মাহমুদ ফেরালেও ভারতের জয় আটকাতে পারেনি ইংল্যান্ড।

হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন। হার্দিক ৯ আর জাদেজা ১২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই রান পেলেন। কিন্তু বড় একটা ইনিংস খেলার মতো ধৈর্য ধরতে পারলেন না কেউ। ফলে নাগপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭.৪ ওভারে ২৪৮ রানেই অলআউট হয়ে গেছে ইংলিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। ফিল সল্ট আর বেন ডাকেট ৫৩ বলের উদ্বোধনী জুটিতে তোলেন ৭৫ রান। ২৬ বলে ৫ চার আর ৩ ছক্কায় টি-টোয়েন্টি স্ট্রাইলে ৪৩ করেন সল্ট। এর মধ্যে হর্ষিত রানার এক ওভারেই তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে তোলেন ২৬।

দশম ওভারে হর্ষিত তুলে নেন জোড়া উইকেট। ২৯ বলে ৩২ করে আউট হন বেন ডাকেট, হ্যারি ব্রুক ফেরেন রানের খাতা খোলার আগেই। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফেরা জো রুট ৩১ বলে করেন ১৯।

এরপর ফিফটি হাঁকান জস বাটলার আর জ্যাকব বেথেল। বাটলার ৫২ আর বেথেল করেন ৫১ রান। শেষদিকে জোফরা আর্চারের ১৮ বলে হার না মানা ২১ রানে আড়াইশর কাছাকাছি স্কোর দাঁড় করায় ইংল্যান্ড।

ভারতের রবীন্দ্র জাদেজা আর হর্ষিত রানা নেন তিনটি করে উইকেট।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?