মালয়েশিয়ায় স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের আহ্বান গণমাধ্যমকর্মীদের

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হাইকমিশনের স্থায়ী কনস্যুলার অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। 

হাইকমিশনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাইকমিশনার ছাড়াও বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান ও খন্দকার মোস্তাক আহমেদ রয়েল শান্ত। 

আরও ছিলেন যুগ্নসাধারন সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এম. ফরহাদ হোসেন। 

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দ্রুত ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে মালয়েশিয়ার জহুরবারু ও পেনাংসহ বাংলাদেশি অধ্যুষিত প্রদেশগুলোতে স্থায়ী কনস্যুলার অফিস স্থাপন জরুরি। 

এ সময় বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাতে হাইকমিশনারকে অনুরোধ জানান গণমাধ্যমকর্মীরা। 

সেই সঙ্গে মালয়েশিয়ার কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মাল্টিপল ভিসা ও পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানে হাইকমিশনের সেবা আরও সহজতর করার জন্য অনুরোধ জানান। 

এছাড়া প্রবাসীদের বিভিন্ন বক্তব্য নিষ্ঠার সাথে গণমাধ্যমে তুলে ধরাসহ প্রবাসীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। হাইকমিশনার সাংবাদিক নেতৃবৃন্দের দাবিগুলো সরকারের কাছে জানাবেন বলে আশ্বস্থ করেন। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর