ইতালির ভিসা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা প্রবাসী বাংলাদেশিদের

চলতি বছর স্পনসর ভিসায় ১ লাখ ৯১ হাজারেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এ উপলক্ষ্যে বুধবার থেকে ২০২৫ সালের ক্লিক ডে শুরু হয়েছে। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতিপত্র দেয়া বন্ধ আছে। এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বেছে নিচ্ছেন অবৈধ পথ। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্পনসর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না।

এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন। 

চলতি বছর ইতালিতে মোট ১ লাখ ৯১ হাজার ৪৫০ জন শ্রমিক আসার সুযোগ পাবে। এর মধ্যে এক লাখ দশ হাজার মৌসুমী ভিসায়, ৭০ হাজার ৭২০ জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় ৭৩০ জন এবং স্বাস্থ্য সেবা খাতে অতিরিক্ত ১০ হাজার শ্রমিক আসার সুযোগ পাবেন।

যারা এরইমধ্যে আগাম ফরম পূরণ করেছেন তারা ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক-ডেতে অংশ নিতে পারবেন।

২০২৩ সালে ইতালি সরকার নন ইউরোপিয়ান দেশগুলো থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আনতে তিন বছর মেয়াদী একটি আইন অনুমোদন করে। 

মূলত অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে সরকার এমন সিদ্ধান্ত নিলেও অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আগমন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশকারীদের সংখ্যা বিবেচনায় এখনো প্রথম স্থানে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?