ত্রিদেশীয় সিরিজ ৬ নতুন মুখ নিয়ে পাকিস্তান আসছে দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে জায়গা পেয়েছেন ৬ নতুন মুখ। ফিরেছেন জেরাল্ড কোয়েৎজি। সদ্য হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন এই পেসার। যে চোটের কারণে চলতি এসএ-২০ টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ খেলেছিলেন তিনি।

আগামী শনিবার (৮ ফেব্রুয়াারি) নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান। ওই দিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে কিউইরা।

আগামী ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য এই দল ঘোষণা করেছেন সাদা বলের কোচ রব ওয়াল্টার।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে জায়গা করে নেওয়া ৬ নতুন ক্রিকেটারের মধ্যে ৪ জন কোনো আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। বাকি ২ জনের অবশ্য টেস্ট অথবা টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে।

এখনো আন্তর্জাতিক অঙ্গনে পা না রাখা ৪ ক্রিকেটাররা হলেন- ব্যাটার মিকা-ইল প্রিন্স, ফাস্ট বোলার গিডিয়ন পিটার্স ও ইথান বোশ, অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা। দলে থাকা ম্যাথিউ ব্রিৎজকে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে সিনুরান মুথুসামি ৪টি টেস্ট খেলেছেন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, এসএ২০-তে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও জোহানেসবার্গ সুপার কিংসের মধ্যকার এলিমিনেটর ম্যাচের পর স্কোয়াডে আরও খেলোয়াড় যুক্ত করা হবে। কেশব মহারাজ এবং হেনরিক ক্লাসেন ১২ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দলে থাকবেন। এসএ২০ এর ফাইনালের পর ৯ ফেব্রুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলোর স্কোয়াড ঘোষণা করা হবে।

এই সিরিজটি তিনটি দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটিই তাদের শেষ প্রস্তুতি। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে থাকা মার্কো জানসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ভ্যান ডার ডুসেন এই সিরিজে অংশ নেবেন না। তারা ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। ওইদিন করাচিতে সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘বি’ তে খেলবে। প্রোটিয়াদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দলগুলো হলো- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

প্রথম ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বোশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েৎজি, জুনিয়র ডালা, উইয়ান মুলদার, মিহলালি এমপংওয়ানা, সিনুরান মুথুসামি, গিডিয়ন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ, কাইল ভেরেইনে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা