সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুইজন।

নিহতরা হলেন- উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের ছেলে মাইদুল ইসলাম মানিক (৩৫), জেসমিন আক্তার (২৬) ও মোটরসাইকেল আরোহী ঢাকার দোহার এলাকার দলিল উদ্দিন শিকদারের ছেলে নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০)।

আহতরা হলেন- নিহত জেসমিনের দুই বছরের শিশু ছেলে ও বাঁশবাড়িয়া কোট্টা এলাকার নাসিমের ছেলে সানজিত (২০)।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বাদশার ফলের দোকানে ঢুকিয়ে দেন। এতে এক নারী ও এক পুরুষ নিহত হন। গুরুতর আহত হন এক শিশুসহ দুজন।

আহতদেরকে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ভাগ্যক্রমে ফলের দোকানদার বাদশা মাগরিবের নামাজ পড়ে নিজ দোকানে না বসে অন্য দোকানে বসে কথা বলায় প্রাণে বাঁচেন।

অপরদিকে ঢাকার দোহার এলাকার বাসিন্দা তামা পিতল ব্যবসায়ী চাঁন মিয়া বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে বাঁশবাড়ীয়ায় মাহফিলে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চৌধুরীঘাটা এলাকায় অতিক্রমকালে চাঁন মিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকায় ভাড়া থেকে ব্যবসা করতেন।

সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মবিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহাসড়কের একটি পিকআপ ভ্যান দোকানে ঢুকে গিয়ে এক নারী ও এক পুরুষ পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ এক ছাত্র আহত হন। আমরা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া মহাসড়কের চৌধুরীঘাটা এলাকায় লরিচাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প