মালদ্বীপে ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি আহত, অবস্থা আশঙ্কাজনক

মালদ্বীপে নেপালী যুবকের ছুরিকাঘাতে প্রবাসী একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তি বর্তমানে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির বাণিজ্যিক শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। 

গুরুত্বর আহত প্রবাসী বাংলাদেশির নাম মো. রাহিজ মিয়া। বয়স আনুমানিক ৫০ বছর। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্য মতে, থাসিরু ক্যাফের রাঁধুনী বাংলাদেশি রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন এক নেপালী যুবক। কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে কথাকাটাকাটি হলে, ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে। 

এসময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে দ্রুত দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান সময় সংবাদকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে প্রবাসী ভাইকে দেখতে গিয়েও দেখা হয়নি। কারণ তার অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তাকে। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও একই কথায় জানিয়েছেন। 

বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণও সংগ্রহ করেছেন তারা।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প