ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৩টি বিমান গেল কলকাতায়

ঘন কুয়াশায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। এছাড়া ভোর ৪টার পর থেকে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘন কুয়াশায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে, পাশের দেশ ভারতের কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ও মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটিসহ ৩টি ফ্লাইট।

ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী, কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ও ৫টা ৩০ মিনিটে। এছড়া মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি অবতরণের কথা ছিল ৪টা ৪০ মিনিটে। এই সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটগুলো।

একই কারণে শারজাহ, দুবাই, কলকাতা, সিঙ্গাপুর, জেদ্দা, দোহা থেকে দেরিতে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে ১ থেকে ৩ ঘণ্টা দেরি করে।

অন্যদিকে ঢাকা থেকেও দেরিতে ছাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ৩ থেকে ৪টি ফ্লাইট। তবে আইএলএস ক্যাটাগরি উন্নিত করায় ডায়াভার্টের সংখ্যা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে সিলেট ও কলকাতা পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প