সকালে ঢাকায় পৌঁছা রাসেল-ডেভিডদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর

টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। অথচ সেই দলটা পরের চার ম্যাচে একটা ম্যাচও জিততে পারেনি। যার মাশুল গুনতে হচ্ছে তাদের। ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন হয়ে গেছে নুরুল হাসান সোহানের দলের জন্য। এলিমিনেটর রাউন্ডে খেলতে হচ্ছে তাদের। অর্থাৎ হারলেই দ্বিতীয় সুযোগ মিলবে না আর। তাই এই ম্যাচের আগে টি-টোয়েন্টির বড় তারকাদের দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে রংপুর। এলিমিনেটর পর্বে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ফর্মে। রংপুরকে টেক্কা দিতে তারাও বাড়িয়েছে শক্তি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে রংপুর।

এলিমিনেটর পর্বে মাঠে নামার আগে রংপুর দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের। খুলনাও কম কীসে! তারাও দলে ভিড়িয়েছে শিমরন হেটমেয়ার এবং জেসন হোল্ডারের মতো তারিকাকে। তাই বলা যায় এলিমিনেটর রাউন্ডে সেয়ানে সেয়ানে টক্কর হতে যাচ্ছে।

এদিন সকালেই ঢাকায় এসে পৌঁছেন ডেভিড, রাসেল, ভিন্স। এসেই দলের সঙ্গে যোগ দেয়া এই তিন তারকা প্রত্যাশা অনুযায়ী একাদশে জায়গা পেয়েছেন।  খুলনাও তাদের দুই নতুন বিদেশি  হেটমেয়ার এবং হোল্ডারকে একাদশে রেখেছে। 

রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ। 

খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুশফিক হাসান, শিমরন হেটমেয়ার, মোহাম্মদ নেওয়াজ, জেসন হোল্ডার এবং অ্যালেক্স রস। 

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প