সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে পাত্তায় দিলো না ভারত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে পাত্তায় দিলো না ভারত। আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২৪৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী ইংল্যান্ড। মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ১৫০ রানের বিশাল জয় পায় ভারত। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া।

ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গে স্যাঞ্জু স্যামসনের ছক্কার মাধ্যমে ইনিংস শুরু করে ভারত। এরপর ইংলিশ বোলারদের ওপর দিয়ে যেন ঝড় বইয়ে গেলো। নিজেদের ইনিংসে ২০টি ছক্কা হাঁকায় ভারত। তার মধ্যে অভিশেষ শর্মা একাই হাঁকিয়েছেন ১৩টি ছক্কা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। 

স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই স্যাঞ্জু স্যামসনকে হারায় ভারত। তিনি আউট হন ৭ বলে ১৬ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে ইংলিশ বোলারদের একাই শাসন করতে থাকেন অভিষেক শর্মা। তিলক ভার্মা ১৫ বলে করেন ২৪ রান। শিভম দুবে ১৩ বলে করেন ৩০ রান। অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ১১ বলে ১৫ রান। এ ছাড়া ভারতের আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তবে অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। 

জবাবে ব্যাট করতে নেমে রানের চাপেই যেন খেই হারিয়ে বসেন ইংল্যান্ডের ব্যাটাররা। ভারতের বোলারদের তোপের মুখে একশ রানও করতে পারেনি তারা। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। এক ফিলিপ সল্ট ছাড়া আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতেই পারেননি। 

একদিকে উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফিরছেন ইংলিশ ব্যাটাররা। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ফিলিপ সল্ট। শেষ পর্যন্ত ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন এই ওপেনার। জ্যাকব বেথেল ৭ বলে করেছেন ১০ রান। তা ছাড়া ইংল্যান্ডের আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। 

শেষ পর্যন্ত ১০.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। আর তাতেই ৫৭ বল হাতে রেখে ১৫০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর