সুদানে কাঁচাবাজারে গোলাবর্ষণ-বিমান হামলায় নিহত ৫৬

সুদানের একটি সবজির বাজারে গোলাবর্ষণ এবং বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। দেশটির ওমদুরমান এলাকার একটি বাজারে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবারের (১ ফেব্রুয়ারি) ওই হামলার ঘটনায় আর ১৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জন্য আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।

সুদানের সংস্কৃতিমন্ত্রী ও দেশটির সরকারের মুখপাত্র খালিদ আল-আলেইসির এই হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলায় হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

তিনি এক বিবৃতিতে বলেন, এই অপরাধমূলক কাজ এই মিলিশিয়ার রক্তাক্ত রেকর্ডে যোগ করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে ওই কাঁচাবাজার লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। বর্তমানে ওমদুরমানের পশ্চিমাঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোন দিয়ে হামলা নিয়ন্ত্রণ করা হয়েছে।

ওমদুরমানের আরও দক্ষিণের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরএসএফ একাধিক রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে এবং একই সঙ্গে রকেট ও আর্টিলারি দিয়ে হামলা চালানো হয়েছে।

হামলা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, সবজি বাজারের মাঝখানে কামানের গোলা এসে পড়েছে। সে কারণেই সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

খার্তুমে একটি পৃথক ঘটনায় আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকায় একটি বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প