মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত, আজ থেকে কার্যকর

মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ থেকে বেড়ে এক হাজার ৭০০ রিঙ্গিত নির্ধারণ করেছে দেশটির সরকার। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নতুন এ ন্যূনতম মজুরি। এ আদেশ বাস্তবায়নের পর মোট ৪ দশমিক ৩৭ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত পাবেন।

এই আদেশ পাঁচ বা এর অধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তা এবং পেশাদার কার্যকলাপ পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে পাঁচজনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য এটি কার্যকর হবে ১ আগস্ট।

মালয়েশিয়ার সব নিয়োগকর্তাকে ন্যূনতম মজুরি আদেশ মেনে চলতে হবে। আদেশ মেনে চলতে ব্যর্থ হলে তা জাতীয় মজুরি আইন ২০১১ (আইন ৭৩২) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, ন্যূনতম মজুরির হার সব শ্রমিকের জন্য, বিশেষ করে স্নাতক এবং যাদের দক্ষতার ভিত্তিতে ন্যায্য মজুরি প্রদান করা প্রয়োজন, তাদের বেতন মানদণ্ড হিসেবে ব্যবহার করা উচিত নয়।

দেশটির সরকারি মুখপাত্র বারনামা জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন- মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য এ পদক্ষেপ।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ন্যূনতম মজুরির বৃদ্ধির মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনমান উন্নত করতে চাই। আমরা কর্মচারীদের চাহিদা ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। পাঁচজনের কম কর্মচারী রয়েছে এমন ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন মজুরি বাস্তবায়ন ৬ মাস পিছিয়ে দেওয়া হবে। তাদের ন্যূনতম মজুরি কার্যকর করা হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে।

দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২ হাজার ২৯০ রিঙ্গিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩ হাজার ৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২ হাজার ৯৮৫ রিঙ্গিত প্রারম্ভিক বেতন নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে প্রতি মাসে এক হাজার ৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি ঘোষণা করেছিলেন।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প