দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাসাপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের পঞ্চম তলায় নির্মাণ কাজ চলছে। সেখানে শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ চলছিল। এ সময় আগুনের স্ফুলিঙ্গ চতুর্থ তলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে। পরে তা দ্রুত চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতংকিত হয়ে ছুটোছুটি শুরু করে। এ সময় পুরো ওয়ার্ড ধোঁয়ায় ছেয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে। যে কক্ষে আগুন লেগেছিল সেটি ইউনিট ওয়ান (সাদা)। সেখানে ২১ রোগী ছিল। তারা নিরাপদে রয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের