ইউক্রেনে রাতভর রুশ ড্রোন হামলা, নিহত ৯

ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিন বয়স্ক দম্পতিসহ ৯ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। খবর মস্কো টাইমসের। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। ভয়াবহ রুশ অপরাধ।  এসব সন্ত্রাসের জন্য বিশ্ব যেন রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা না থামিয়ে দেয়।’

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মস্কো ৮১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এরমধ্যে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনও রয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েভের কাছেসহ বিভিন্ন অঞ্চলে ৩৭টি ড্রোন ভূপাতিত করেছে।

পুলিশ জানিয়েছে, ১৯ ঘণ্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে ৯টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন – ৬১ থেকে ৭৪ বছর বয়সি পুরুষ এবং নারী।  নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সি এক নারীও ছিলেন। তার আট বছর বয়সি মেয়ে আহত হয়েছে। 

সুমি উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার সীমান্তের ঠিক পাশে অবস্থিত। শহরটি ২০২২ সালের পর থেকে নিয়মিতভাবে মস্কোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধের আগে প্রায় ২ লাখ ৫৫ হাজার মানুষ বসবাস করত সুমিতে। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর