চ্যাম্পিয়ন্স লিগ: পাকিস্তানে অধিনায়কদের অনুষ্ঠান বাতিল

আইসিসির যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করে স্বাগতিক দেশ। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও সেই অনুষ্ঠান করার কথা ছিল পাকিস্তানের লাহোরে।

কিন্তু আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কদের নিয়ে যে ‘ক্যাপ্টেন মিট’ অনুষ্ঠান বা অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করা হতো, তা এবার হচ্ছে না।

১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে; কিন্তু এবারও নানা জটিলতার মুখোমুখি তারা। অন্যতম অংশগ্রহণকারী দেশ ভারত খেলবে না পাকিস্তান গিয়ে। হাইব্রিড মডেলে ভারতীয় দল আরব আমিরাতে খেলবে। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও দুবাইতে খেলার কথা ভারতীয় দলের।

তবে, ভারতীয় দল পাকিস্তান না গেলেও ‘ক্যাপ্টেন্স মিট’ ও অফিসিয়াল ফটোশ্যুটের জন্য লাহোর যাওয়ার কথা ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। এখন যখন অধিনায়কদের এই অনুষ্ঠান বাতিল করা হলো, তখন আর রোহিত শর্মার পাকিস্তান যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিলো, ইংল্যান্ডে। তখনও আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। যদিও ক্যাপ্টেন্স মিট ও অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন ছিল সেবার।

এবারও পাকিস্তানে সেভাবে আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। যেটা আয়োজক আইসিসির কোনো অনুষ্ঠান নয়। পিসিবি টুর্নামেন্ট শুরুর স্মৃতি হিসেবে লাহোরে ১৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান আয়োজন করবে।

পিসিবির এক কর্মকর্তা ক্রিনইনফোকে বলছেন, আইসিসির অনুষ্ঠান না হলেও আমরা আশা করছি এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে সমর্থন করবে আইসিসি এবং ক্রিকেট সংস্থাটির কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আইসিসির ক্যাপ্টেন্স ইভেন্ট আয়োজন না হওয়ার মূল কারণ, সব অধিনায়ককে একসঙ্গে না পাওয়া। রোহিত শর্মার লাহোরে যাওয়ার কথা থাকলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে তিনি যাবেন না।

এ ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককেও সময়মতো পাচ্ছে না পিসিবি। ক্রিকবাজসহ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো তাদের সূত্রের বরাতে খবর দিয়েছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। সে সূচি অনুযায়ী ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন