ভিডিও করা বারণ: নিলয় আলমগীর

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বড়পর্দাতেও অভিনয় করেছেন। তার একটির পর একটি নাটক ভাইরাল হচ্ছে, এমনকি ট্রেন্ডিংয়েও থাকছে। তার ক্যারিয়ারও অনেকদিনের। একদশক ধরে এ অভিনেতার নাটক এবং বিজ্ঞাপন উপভোগ করে আসছেন ভক্ত-অনুরাগীরা। এখন নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয়। আজ (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতা একটি সতর্কবার্তা দিয়েছেন।

আজ বিকেলে নিলয় আলমগীর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ‍্যাফার, অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস্, শর্টস্ বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।’

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এ অভিনেতা। এরপরই টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ তিনি। পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয় আলমগীর।

সর্বশেষ তার অভিনীত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। যেটি মুক্তি পায় ২০১৪ সালে। যদিও এরপর বড়পর্দায় তার দেখা মেলেনি আর। ছোটপর্দাতেই নিয়মিত নাটক করে যাচ্ছেন এ অভিনেতা। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?