প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছে মালয়েশিয়ান বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে অবস্থানরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটি আগে থেকে জানিয়ে আসছিল কর্তৃপক্ষ।

সপ্তাহজুড়ে কনস্যুলার সেবার পাশাপাশি ১০ হাজারেরও বেশি প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দেওয়া হচ্ছে। 

এতে জানানো হয়, ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) নিরবিচ্ছিন্নভাবে বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।

এছাড়া, অনলাইনে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে রাজধানীর বাইরে পেনাং, জহুরবারু, কুয়ানতান, মেলাকা এবং কেলাং শহরে ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। এ সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউসিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন।  ২৫ ও ২৬ জানুয়ারি এ দুইদিন জোহর রাজ্যে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন সাক্ষাৎ এর ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। 

হাইকমিশন বলছে, যেসব আবেদনকারী এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি, তাদের অনলাইনে  http://appointment.bdhckl.gov.bd পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধাারিত পোস্ট অফিসের মাধ্যমে সাক্ষাৎ নিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে হাইকমিশন।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন