গুরুতর আহত অর্চনা পুরণ সিং

মুম্বাইয়ের ভিরারে সিনেমার শুটিং চলাকালীন সময়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক অর্চনা পুরণ সিং। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুটিংয়ের সময় পড়ে গিয়ে কবজির হাড় ভেঙে গেছে অর্চনার। বেশ কয়েকটি জায়গায় জখমও হয়েছে।

বৃহস্পাতবার (৩০ জানুয়ারি) ভোর ৫টায় এমন দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। দ্রুত ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অস্ত্রোপচার শুরু করেন।

অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এরইমধ্যে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানিয়েছেন। অর্চনার স্বামী পরমিত শেঠি জানান, অবস্থা গুরুতর হওয়ায় কবজির চারপাশে একটি তার ঢুকিয়ে দেয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় অর্চনার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। তবে এ অবস্থাতেও আজ রাতেই শুটিংয়ে ফিরতে চাইছেন অভিনেত্রী। তার অনুপস্থিতিতে প্রযোজকের কোনো আর্থিক ক্ষতি চান না তিনি। যদিও প্রযোজক সংস্থা বলছে, অভিনেত্রীর বিশ্রাম প্রয়োজন। বিশ্রামের পর প্রতিদিন মাত্র তিন ঘন্টা অর্চনার শুটিং করলেই চলবে।

এদিকে হঠাৎ মায়ের এমন গুরুতর দুর্ঘটনায় ভেঙে পড়েছেন অর্চনার দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমান। তবে অভিনেত্রী এমন অঘটনে ভেঙে পড়েননি। তিনি বলেন, যা ঘটে ভালোর জন্যই ঘটে। আমি এটাই বিশ্বাস করি।  

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর