তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া, জবাবে ধুঁকছে শ্রীলঙ্কা

প্রথমদিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন ওপেনার উসমান খাজা এবং চার নম্বরে ব্যাট করতে নামা স্টিভেন স্মিথ। সেঞ্চুরি করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন দু’জন।

দ্বিতীয় দিন এসে সেঞ্চুরি করলেন আরও একজন। টেস্ট ক্রিকেটে অভিষিক্ত জস ইংলিস। অর্থ্যাৎ অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই সেঞ্চুরি উপহার দিলেন তিনি। একই সঙ্গে নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন উসমান খাজা।

গল টেস্টে স্টিভেন স্মিথ ও জস ইংলিসের সেঞ্চুরি এবং উসমান খাজার ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৬৫৪ রানের পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে এই রানে ইনিংস ঘোষণা করে অসিরা।

জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুনেম্যান এবং মিচেল স্টার্কের তোপের মুখে ১৫ রানেই ২টি এবং ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। আউট হন ওসাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। প্রথম দু’জনই আউট হন ব্যক্তিগত ৭ রানের মাথায়। ৭ রান করে নাথান লিওনের বলে আউট হন ম্যাথিউজ।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১। উইকেটে রয়েছেন দিনেশ চান্ডিমাল এবং কামিন্দু মেন্ডিস। চান্ডিমাল ৮ রানে ও মেন্ডিস ব্যাট করছে। এখনও ৬২৩ রান পিছিয়ে স্বাগতিকরা।

২ উইকেটে ৩৩০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। উসমান খাজা ১৪৭ এবং স্টিভেন স্মিথ ১০৪ রান নিয়ে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন ব্যাট করা শুরু করে। ২৬৬ রানের জুটি গড়ে অবশেষে তারা বিচ্ছিন্ন হন। ব্যক্তিগত ১৪১ রানের মাথায় আউট হন স্মিথ। ২৫১ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।

এরপর উসমান খাজা এবং জস ইংলিস মিলে জুটি গড়েন। এ দু’জনের জুটিতে ওঠে আরও ১৪৬ রান। দলীয় ৫৪৭ রানের মাথায় আউট হন উসমান খাজা। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিল ২৩২ রান। ৭৯ টেস্টের ক্যারিয়ারে উসমান খাজার এটাই প্রথম ডাবল সেঞ্চুরি এবং এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

জস ইংলিশ আউট হন দলীয় ৫৭০ রানের মাথায়। এ সময় তার নামের পাশে শোভা পাচ্ছিল ১০২ রানের অনবদ্য ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এটা তার প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন। অ্যালেক্স ক্যারে ৬৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। ২৩ রান করেন বিউ ওয়েবস্টার। ১৯ রানে ব্যাট অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। প্রবাথ জয়সুরিয়া ও জেফরি ভেন্ডারসি ৩টি করে উইকেট নেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর