টঙ্গী এখন টুপির নগরী, আমবয়ান করবেন পাকিস্তানের জিয়াউল হক

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার ফজরের নামাজের পর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। ২ ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। 

সরেজমিন দেখা গেছে, ইজতেমাকে সামনে রেখে ইতোমধ্যে ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গীমুখী। টঙ্গী এখন টুপি-পাঞ্জাবি পরা মানুষের নগরীতে পরিণত হয়েছে। ময়দানে যে কোনো ধরনের নাশকতা রোধে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

শুক্রবার ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, ইতোমধ্যে ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লি সমবেত হয়েছেন। মুসল্লির ঢল এখন টঙ্গীমুখী।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের ৪১টি দেশের প্রায় ৯০০ মেহমান ময়দানে এসে উপস্থিত হয়েছেন।  

আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। 

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?