আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন আফগান তারকা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ২০২৪ সালে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সম্মানসূচক এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

গেল বছর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজমতউল্লাহ। তার ওপরে ছিলেন কেবল উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া বল হাতেও আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আজমতউল্লাহ। এই ক্যাটাগরিতে তার আগে ছিলেন স্পিনার আল্লাহ গজনফার।

বর্ষসেরার পুরস্কার জিতে আজমতউল্লাহ বলেন, ‘আমি খুব গর্বিত যে, একটি স্মরণীয় বছর শেষে আমাকে পুরুষদের ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে মনোনীত করা হয়েছে। এটি এমন একটি সম্মান, যা আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিভাবান আফগানিস্তান দলের অংশ হিসেবে অত্যন্ত মূল্যবান মনে করি। সমর্থন ও প্রার্থনার জন্য সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ এবং ভক্তদের ধন্যবাদ জানাই। তাদের জন্যই আমি এই পুরস্কারটি জিততে পেরেছি।’

২০২৪ সালে মোট ১৪টি ওয়ানডে খেলে ব্যাট হাতে ৪১৭ রান (গড় ৫২.১২) ও বল হাতে ১৭ উইকেট শিকার করেন আজমতউল্লাহ। এছাড়া আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানকে সিরিজ জেতাতে অসামান্য অবদান রেখেছেন তিনি।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?