৬০ বছর হতে চলল কিন্তু আমি দেখতে এখনো ৩০: শাহরুখ খান

পর্দায় শাহরুখ খানের জাদুকরি পারফরম্যান্স যেমন ভক্তদের ভরপুর বিনোদন দেয়, তেমনি বিভিন্ন অনুষ্ঠান বা সাক্ষাৎকারে তাঁর কথা শোনাও বড় অভিজ্ঞতা। সব সময়ই স্বভাবসুলভ রসিকতায় আসর জমিয়ে তোলেন শাহরুখ। গতকাল রোববারও এর ব্যতিক্রম হলো না। দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা, সেখানে তাঁর বক্তব্য রীতিমতো ভাইরাল। খবর হিন্দুস্তান টাইমসের

চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। কিন্তু পর্দায় তাঁর অ্যাকশন দেখে কে বলবে! গতকালের অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন শাহরুখ। তাঁর ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘চলতি বছরই আমার বয়স ৬০ হবে কিন্তু কে বলবে! আমি দেখতে এখনো ৩০-এর মতো। আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।’ তাঁর এ বক্তব্যের পর ভক্তদের মুহুর্মুহু করতালি শোনা যায়।

একই অনুষ্ঠানে তিনি কথা বলেন তাঁর পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়ে। এমনিতে শাহরুখকে বলা হয় ‘কিং খান’। তাঁর এই উপাধির সঙ্গে কি সিনেমার নামের যোগ আছে? মৃদু হেসে অভিনেতা স্বীকার করে নেন।

শুরুতে শোনা গিয়েছিল ছবিটি নির্মাণ করছেন সুজয় ঘোষ, কিছুদিন আগে পরিচালক বদলের কথা চাউর হয়। গুজব রটে, সুজয় নন বরং ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ ছবিটি বানাবেন। গতকালের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শাহরুখও খবরটি নিশ্চিত করেন।

শাহরুখ জানান, ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছিলেন, ‘আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি “পাঠান”-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’

অভিনেতা তাঁর অনুরাগীদের আরও বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি। এই ছবি সবাইকে আনন্দ দেবে।’
এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান। ছবিটিতে খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর