ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

ফ্রান্সে বৈধতা পাওয়া আরও কঠিন হলো অভিবাসীদের জন্য। নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করলো দেশটি।

অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার এক সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো। নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে পাঁচ থেকে সাত বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে। আগে ক্ষেত্র বিশেষে তিন বা পাঁচ বছর হলেই আবেদন করা যেত। 

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 

এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফ্রান্সের নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে, এমন কাউকে বৈধতা দেয়া হবে না। 

২০১২ সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন ‘সার্কুলার ভালস’। এই পদ্ধতিতে প্রতিবছর দেশটিতে প্রায় ৩০ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। 

তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর