ত্রাণ দিতে গিয়ে যে কাজ না করার পরামর্শ দিলেন জোভান

দেশের ৫০ লাখেরও বেশি মানুষ ভাসছে বন্যায়। মহা দুর্যোগের মুখে বেশ কয়েকটি জেলা। সেই দুর্যোগ কাটাতে এক হয়ে লড়াই করছে দেশের মানুষ। সবাই মিলে ত্রাণ সংগ্রহ করে সেগুলো বানভাসীদের কাছে পৌঁছে দেয়া ও পানিতে আটকে থাকাদের উদ্ধার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নানা বাহিনী থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবীরা।

তবে সেইসব মহৎ কাজ করতে গিয়েও হয়ে যাচ্ছে কিছু ভুল। অনেকে ত্রাণ দিতে গিয়ে ছবি তুলছেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন। সেইসব ছবি ও ভিডিও নিয়ে উঠছে আপত্তি। স্বেচ্ছাসেবীদের এসব না করতে নানা রকম পরামর্শ দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

তিনি বন্যায় আক্রান্ত ফেনীর একটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘আজকে ফেনীতে ত্রাণ নিতে এসে একজন আঙ্কেল রাগ করে ত্রাণ না নিয়েই চলে গেছেন। ওনার রাগ করার কারণ ছিল ত্রাণ দেয়ার সময় ভিডিও/ছবি তোলা। ওনি একপর্যায়ে বললেন- ‘বাবা, টাকাপয়সা আমাদেরও বহু ছিল। একটা বড় খামারের মালিকও ছিলাম। বন্যায় সব শেষ। বছরে হাজার হাজার টাকার যাকাত দিছি।

কিন্তু আজকে বন্যার কারণে নিঃস্ব। পরিবার আর বাচ্চাদের দিকে তাকাইয়া ত্রাণ নিতে আসছি। সবাই যে ভিডিও করে অনলাইনে দিচ্ছে এইগুলা তো সারাজীবন থাইকা যায়। পরে দেখলে নিজেরে অসহায় মনে হয়। আমাদেরও তো চক্ষুলজ্জা আছে।’

তাই দয়া করে যারা ত্রাণ দিচ্ছেন অন্তত ত্রাণ দেয়ার সময় ভিডিও/ছবি তুলবেন না। ত্রাণ নিতে আসা অনেকেই বহু টাকার মালিক ছিল কিন্তু আজকে পরিস্থিতির শিকার। পারলে উনাদেরকে আপন ভাইবোনের মত আপ্যায়ন করেন!’

বন্যার এই দুঃসময়ে তিনি বানভাসীদের পাশে রয়েছেন। ত্রাণ পাঠাচ্ছেন টিম তৈরি করে। জোভান মনে করেন, ‘এই ক্রান্তিকাল কেবল যাদের বন্যা হয়েছে তাদের নয়, আমাদের সবার। তাই কাঁধে কাঁধ রেখে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা সব বিপদ মোকাবিলা করব।’

জোভানের টিম ফেনীতে ত্রাণ বিতরণ করে বর্তমানে নোয়াখালীতে কাজ করছে। সেখানে প্রায় ৪০০ পরিবারের জন্য প্রতিদিন ২ বেলা করে ২ দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি জামা কাপড়, টাকা, চাল ডাল তেল নুন পেঁয়াজ ইত্যাদি দিয়ে জোভানের সঙ্গে যুক্ত হতে চান তবে মিরপুর ১২, কালশির ২ নম্বর রোডে ই ব্লকের ৫০ নম্বর বাড়িতে যোগাযোগ করতে পারেন। অথবা ০১৮৬০৪৮৭১০৫ – নম্বরে বিকাশ, নগদ ও রকেটে অর্থ সাহায্য দেয়া যাবে।

  • Related Posts

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading
    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের দিল্লিতে ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র…

    Continue reading

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে