যে কারণে ‘হিরো’ হতে পারেননি অভিনেতা তারিক আনাম

একসময় নতুন হিরো-হিরোইন খুঁজে বের করতো চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ। নতুনদের নিয়ে নির্মিত হতো সিনেমা। ‘নতুন মুখের সন্ধানে’র মতো উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন আগে। কিন্তু সেই প্রতিযোগিতায় দাঁড়িয়েও ‘হিরো’ হতে পারেননি অভিনেতা তারিক আনাম খান। সম্প্রতি এই অভিনেতা জানালেন সেই কারণ, যে কারণে যোগ্যতা থাকার পরও ‘হিরো’ হিসেবে সুযোগ হয়নি তার।

‘নতুন মুখের সন্ধানে’ অনেক অভিনয়শিল্পী বের করে এনেছে। তারা কাজও করেছেন সুনামের সঙ্গে। তারিক আনাম খান মনে করেন, নতুন মুখ পর্দায় এলে দর্শকের আগ্রহ বাড়ে। এখন আর সেরকম উদ্যোগ দেখা যায় না। তিনি বলেন, ‘আমার যে কারণে হিরো হয়ে ওঠা হয়নি, সেটা হচ্ছে দাড়িগোফ। তখন দাড়িগোফ থাকলে হিরো হওয়া যেত না। এখন দিন বদলাচ্ছে। দাঁড়িগোফ থাকলেও এখন হিরো হওয়া যায়।’

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান অভিনয়শিল্পীদের খুঁজে নিয়ে কাজে লাগাতে চায় দীপ্ত টেলিভিশন। সেই লক্ষ্যে আয়োজিত রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এ বিচারক হিসেবে থাকবেন অভিনেতা তারিক আনাম। তিনি জানিয়েছেন, নিজে হিরো হতে না পারলেও, হিরো খুঁজে বের করবেন তিনি ও তার দল।

গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে সরকার পতনের পর পরিবর্তন আসে অভিনয়শিল্পী সংঘে। সংগঠনটির সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। সেই সংস্কার কতটা এগুলো? জাগো নিউজকে এই অভিনেতা বলেন, ‘আমার একটা দায়িত্ব ছিল সংস্কার প্রস্তাবনা পেশ করার, সেই লক্ষ্যে কাজ করছি। অনেকের সঙ্গে কথা বলেছি বিভিন্নভাবে। আমরা যেটা ভেবেছি, ২৯ তারিখ একটা মিটিং হওয়ার কথা, সেখানে প্রস্তাব উপস্থাপন করবো সবার সামনে। কেউ যদি সেটার প্রেক্ষিতে কিছু বলতে চায়, বলবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি একটা পেশাজীবী সংগঠন গড়ে তুলতে। আমাদের কমিটি আছে, সবাইকে নিয়ে বসে কথা বলবো। আলোচনা-সমালোচনা থাকবে, যদি সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়, সমালোচনা হওয়া উচিত।’

সেই অর্থে ‘হিরো’ না হলেও তারিক আনাম খানকে দেখা গেছে তরুণ সব অভিনেত্রীর বিপরীতে। ‘আবার বসন্ত’ ছবিতে অর্চিতা স্পর্শিয়া তার প্রেমিকা, ‘মেকআপ’ ছবিতে নিপা আহমেদ রিয়েলির নায়ক, ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে পরীমনির স্বামীর ভূমিকায় দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নন্দিত এই অভিনেতাকে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর