বড় জয়ে প্রথম পর্ব শেষ করলো কিংস

এক বিকেলে দুই হাসি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে তারা হারিয়েছে ৫-০ গোলে। অন্য দিকে লিগে মোহামেডান প্রথম হার মেনেছে ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে। নিজেদের জয় আর মোহামেডানের হারে পয়েন্ট টেবিলে দুই দলের পার্থক্য কমে দাঁড়ালো ৭ এ।

ময়মসসিংহে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গোল উৎসব শুরু হয় ১১ মিনিটে। ব্রাজিলিয়ান ফার্নান্দেজ লিড এনে দেওয়ার ১৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৩৮ মিনিটে তপু বর্মন গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে চ্যাম্পিয়নরা।

৬৬ মিনিটে রাকিব হোসেন ও ৭৫ মিনিটে আরেক ব্রাজিলিয়ান মিগুেয়েল গোল করলে বড় জয়েই প্রথম পর্ব শেষ করে কিংস। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা উঠে এলো টেবিলের তিন নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স।

এ দিকে হারের ধারা থেকে বের হতে পারেনি রহমতগঞ্জ। তারা প্রথম পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে গেছে পুলিশের কাছে। জিতলে টেবিলের তিনে থেকে প্রথম পর্ব শেষ করতে পারতো কামাল বাবুর দল। হারে নেমে যেতে হয়েছে চারে। শনিবার আবাহনীর বিপক্ষে ব্রাদার্স জিতলে পুরোনো ঢাকার ক্লাবটিকে নেমে যেতে হবে আরেক ধাপ নিচে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর