দল জিতিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন রোনালদো

গোল ছাড়া অন্যকিছু বোঝেন না তিনি, খুদে ভক্তরাও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন। আসলেই তাই। কীভাবে গোল করা যায়, মাঠে নামলে সেই চিন্তায় বিভোর থাকেন পর্তুগিজ তারকা। সুযোগ পেলেই প্রতিপক্ষের জাল ছিন্ন করেন তিনি। স্বভাবসুলভ সেই মানসিকতা নিয়ে মঙ্গলবার রাতেও করলেন দুটি গোল।

সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রোনালদো গোল ২টি করেছেন আল খালিজের বিপক্ষে। এতে তার দল আল নাসর জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। রোনালদোদের হয়ে বাকি এক গোল করেন সুলতান আল ঘানাম।

এই ম্যাচে অবশ্য আল খালিজের দুর্বল ভার্সনের বিপক্ষে খেলেছে আল নাসর। কেননা ম্যাচের ৩৪ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল আল খালিজ। লাল কার্ড দেখেছিলেন সায়েদ আল হামসাল।

৬৫ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। নিচু শটে আল খালিজের জাল খুঁজে বের করেন তিনি। ৮০ মিনিটে সফল পেনাল্টি কিকে আল খালিজকে ১-১ সমতায় ফেরান কনস্টাস ফরচুনিস।

প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে এক মিনিট পর আবারও এগিয়ে যায় আল নাসর। ৮১ মিনিটে গোল করেন ঘানাম। রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন ৯৮ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

দল জিতিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এ নিয়ে ১৩ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপরে নাম লিখিয়েছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। পেছনে ফেলেছেন আলেকজান্ডার মিত্রোভিচ ও করিম বেঞ্জেমাকে।

২০২৪-২০২৫ মৌসুমে আল হিলাল তারকা মিত্রোভিচ করেন ১২ আর আল ইতিহাদের বেঞ্জেমা করেছেন ১১ গোল।

মঙ্গলবারের জয়ে প্রো লিগের সেরা তিনে উঠেছে আল নাসর। ১৬ ম্যাচের তাদের পয়েন্ট ৩২। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর