ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে রাশমিকার চমক

রাশমিকা মান্দানা কখনো পাশের বাড়ির মেয়ে ‘শ্রীবল্লী’, আবার কখনো ‘দাবাং’ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন। এবার ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ নায়িকা। মঙ্গলবার (২১ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ছাভা’ সিনেমায় রাশমিকার প্রথম লুক। এতে তাকে মারাঠি রানির ভূমিকায় বেশ মানিয়েছে।

রাশমিকার সঙ্গে ‘ছাভা’ সিনেমায় শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তারই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রাশমিকা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তার রূপ। এবার সামনে পর্দার যশুবাই। বুধবারই মুক্তি পাবে সিনেমার ট্রেলার। কিন্তু তার আগেই রাশমিকার রূপ উত্তেজনা ছড়িয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রাশমিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দানাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি মুক্তি পাবে বিশ্ব ভালোবাসা দিবসে। অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রাশমিকা। এই প্রথম কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। উপরি পাওনা এআর রহমানের সংগীত। সবমিলিয়ে বিগ বাজেটের এ সিনেমার জন্য মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর