আনসার সদস্যদের বিরুদ্ধে মামলায় আসামি ১০ হাজার, গ্রেপ্তার ৩৬৯

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা অজ্ঞাতনামাসহ ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থী আহতসহ, সেনাবাহিনী সদস্য আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহানামীয় আসামি ২০৮ জন ও অজ্ঞাতনামা ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার রয়েছে।

পল্টন থানা সূত্রে জানা যায়, পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জন। এছাড়া ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার রাত থেকে এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্য পল্টন থানায় গ্রেফতার আছেন।

রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রমনা থানায়। এ মামলায় এজাহারনামীয় আসামি ৯৮ জন ও অজ্ঞাতনামা ৩ হাজার। এছাড়া রমনা থানায় এখন পর্যন্ত ৮৫ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, তিন থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তিন থানায় অজ্ঞাতনামাসহ কয়েক হাজার আসামি করা হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প