দক্ষিণ কোরিয়ার আদালত প্রাঙ্গণ রণক্ষেত্র

দক্ষিণ কোরিয়ার সিউল জেলা আদালত প্রাঙ্গণ রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। টানা ৩ ঘন্টা ধরে চলছে সংঘর্ষ। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরই আদালত চত্ত্বরে পুলিশ ও ইওল সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

ইওলের সমর্থকরা বিক্ষোভ করে আদালতে প্রবেশ করে। তারা আদালতের প্রধান ফটক ও জানালা ভেঙে ফেলে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় আদালত ভবনের ভেতর এবং বাইরের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইওল সমর্থকরা। 

এদিকে সহিংসতার ঘটনায় আটক অভিযান শুরু করেছে পুলিশ। সংঘর্ষে জড়িত ৮৬ জনকে অটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিউলের ১৮টি ভিন্ন থানায় তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ৯ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর। 

পুলিশ আরও জানিয়েছে, ঘোষণার আগে আদালতের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক মিনিট পরেই ভবনে ঢুকে পড়ে। 

সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা আদালতের দেয়াল বেয়ে উঠে, জানালা ও দরজা ভেঙে ফেলছে। অগ্নিনির্বাপক যন্ত্র ছুঁড়ে মারছে। এর ফলে আদালতের ভেতরে ব্যাপক ক্ষতি হয়েছে।

সংঘর্ষ হওয়ার পর ইওলের পরোয়ানা জারি করা বিচারক চা ইউন-কিউংকে নিরাপদে নিতে সক্ষম হয় পুলিশ। এদিকে সুপ্রিম প্রসিকিউটর অফিস জানিয়েছে, আদালত প্রাঙ্গণের ঘটনায় দ্রুত তদন্তের জন্য নয়জন প্রসিকিউটরের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। 

সংঘবদ্ধ সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দাঙ্গার অভিযোগ আনা হবে। ফৌজদারি আইনের অধীনে, দাঙ্গার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ১০ বছরের কারাদণ্ড বা ১৫ মিলিয়ন উয়ন ( ১০২৮০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

গত ৩ ডিসেম্বর সবাইকে অবাক করে দিয়ে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন। কিন্তু জনগণের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তাকে এই আদেশ প্রত্যাহার করতে বাধ্য হতে হয়। এরপর ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তাকে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। 

এই পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত বুধবার (১৫ জানুয়ারি) ইওলকে রাজধানী সিউলে তার ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) প্রথম আদালতের শুনানিতে হাজিরা দেন ইওল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প