সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

সাইফ আলি খানের ওপর হামলার দুদিন পর ভারতের মধ্যপ্রদেশ থেকে আটক করা হলো ২ সন্দেহভাজনকে। জানা গেছে, আজ (১৮ জানুয়ারি) সকালে মধ্যপ্রদেশ পুলিশের সহায়তায় এক যুবককে আটক করে মুম্বাই পুলিশ। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ছত্তীসগঢ়ের দুর্গ জেলা থেকে আরও এক যুবককে আটক করা হয়। মনে করা হচ্ছে, গত বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলি খানের বিলাসবহুল আবাসনে হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এই দুই সন্দেহভাজন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগেই সব রেলস্টেশনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছিল সন্দেহভাজনের ছবি। সেই সূত্রেই আকাশ নামে এক সন্দেহভাজনকে আটক করা হয় মধ্যপ্রদেশ থেকে। জানা গিয়েছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে রেল পুলিশ আকাশকে আটক করে।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। জানা যায়, ওই ব্যক্তি সাইফের আবাসনে কাঠের আসবাবপত্রের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু বাড়ির আপৎকালীন সিঁড়িতে যে ব্যক্তির সিসি ক্যামেরা ফুটেজ বৃহস্পতিবার প্রকাশ করেছিল মুম্বাই অপরাধ দমন শাখা, তার সঙ্গে কোনো আটক হাওয়া ব্যক্তির কোনো মিল নেই।

এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তকারী কর্মকর্তাদের ৩০টি দল সন্দেহভাজন দুষ্কৃতিকারী খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। এখনো তাকে ধরা যায়নি। তবে কোনোভাবেই কোনো গ্যাংয়ের সদস্য নয় ওই ব্যক্তি, এমনটাই নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প