ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানে বন্দুকহামলায় সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ট্রাইব্যুনাল ভবনে এই হামলার ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন।

নিহত বিচারপতিরা হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মুকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখার সভাপতির দায়িত্ব পালন করতেন।

ইরানি বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, নিহত বিচারপতিরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিবৃতিতে তাদের সাহসী ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, একজন পিস্তলধারী ব্যক্তি বিচারপতিদের কক্ষে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপরাধী অতীতে সুপ্রিম কোর্টে কোনো মামলায় জড়িত ছিল না এবং তিনি আদালতের দর্শণার্থীও ছিলেন না।

এ ঘটনায় একজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। বর্তমানে হামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত ও আটক করার জন্য তদন্ত চলছে।

নিহত বিচারপতি হোজ্জাত আল-ইসলাম রাজিনি ১৯৯৮ সালে তেহরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। আর বিচারপতি মুকিসেহ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হন, যেখানে তাকে ‘অসংখ্য অবিচারী বিচার পরিচালনার জন্য দায়ী’ বলা হয়েছিল।

ইরানে বিচারপতিদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল। তবে গত কয়েক বছরে দেশটিতে হাই-প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’