কিয়েভজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) সকালে কমপক্ষে সাত দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলার কারণে ইউক্রেনজুড়ে ইতোমধ্যেই সতর্কতা জারি রয়েছে। খবর এএফপির।

প্রায় তিন বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। সোমবার সকালে কিয়েভের বিভিন্ন স্থানে সিরিজ হামলা চালিয়েছে মস্কো।

ওডেসা এবং জাপোরিঝিয়া শহরের দক্ষিণাঞ্চলের গভর্নর এবং খারকিভের উত্তরাঞ্চলের গভর্নর টেলিগ্রামে বার্তা দিয়ে জানিয়েছেন যে, ওই অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইগোর পলিশচুক শহরের মেয়র জানিয়েছেন, লুৎস্ক শহরে শত্রুদের হামলার ঘটনায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এদিকে গভর্নর ফিলিপ প্রোনিন বলেন, পোলতাভা অঞ্চলে বাণিজ্যিক ভবনে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছে।

এর আগে গত রোববার ইউক্রেনের চেরনিহিভ, সামি, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের তিন কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। সেখানে আরও দুটি বসতির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স