প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন

মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন। ফেসবুকে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে পরিবার। লিঞ্চের বয়স হয়েছিল ৭৮ বছর।

লিঞ্চের মৃত্যুর খবর তার অফিশিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে পরিবার। লিঞ্চ গত বছরের আগস্টে নিজেই জানিয়েছিলেন, তিনি অনেক বছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছেন।

প্রখ্যাত এই নির্মাতা পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য পরিচিত। তার অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তার শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস: দ্য রিটার্ন’, যা ২০১৭ সালে সম্প্রচারিত হয়েছিল।

ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’

মন্টানার মিসুলায় জন্মগ্রহণকারী লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’