হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় : নেতানিয়াহু

হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে।

গতকাল বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে। ভোটে আগের দিন বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল।

নেতানিয়াহুর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ’ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের আলোচকেরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত তা কার্যকর হবে না।

ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিয়ে ভোট বিলম্বিত করার ঘোষণার পর হামাস বলেছে, তাঁরা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিবিসির ধারণা, হামাস চুক্তিতে সামান্য কিছু যুক্ত করতে চায়। চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দেওয়ার যে তালিকা করা হয়েছে সেখানে নিজেদের কিছু সদস্যের নামও যোগ করতে চায় হামাস।

যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় বিলম্বিত হওয়ার ঘোষণাটি এমন এক সময়ে এল যখন বৃহস্পতিবার দেশটির হামলায় গাজায় ৮০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারাল।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাস শেষ মুহূর্তে ‘কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে’। তাই হামাস ‘সব শর্তে সম্মত না হওয়া’ পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।

এমন একটি ‘চ্যালেঞ্জিং’ পরিস্থিতিতে ইসরায়েলের মন্ত্রিসভার ভোটাভুটি বিলম্বিত হওয়াটা প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’