ধান-চাল উৎপাদনে জোর দেয়ার ঘোষণা মালয়েশিয়া সরকারের

মালয়েশিয়ায় ধান ও চাল উৎপাদনে জোর দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কৃষি বিষয়ক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সরকারের কৃষি ও খাদ্যমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ সাবু।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সবচেয়ে ধনী ও উন্নত দেশগুলোর অন্যতম মালয়েশিয়ায় ধান ও চালের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে বিদেশি শ্রমিকদের সংখ্যা বৃদ্ধির কারণে।

ভারত, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের লাখ লাখ মানুষ মালয়েশিয়ায় কাজ করছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। এদের বেশিরভাগেই প্রধান খাদ্য ভাত।

আর এ কারণেই ধান ও চালের উৎপাদন বৃদ্ধির ওপর মনোযোগ দিচ্ছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কৃষি ও খাদ্য সুরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানেও একই কথা বলেন কৃষি ও খাদ্যমন্ত্রী সাবু।

মন্ত্রী জানান, বিদেশি শ্রমিকদের প্রধান খাদ্য হওয়ায় ধান ও চালের চাহিদা বাড়ছে। চাহিদা পূরণে আমাদের ধানের উৎপাদন বাড়াতে হবে। ধান-চালের পাশাপাশি মাংস উৎপাদনে জোর দেয়ার কথাও বলেন মন্ত্রী।

কৃষি ও খাদ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় চলতি বছর থেকেই দুটি প্রধান বিষয়ে মনোযোগ দেবে। একটি হল ধান ও চাল শিল্প সংস্কার এবং অন্যটি হল গরু ও মহিষের মাংস উৎপাদন।

তিনি বলেন, ধান ও চাল শিল্প সংস্কারের লক্ষ্য শুধুমাত্র সরবরাহ নিশ্চিত করা নয়, বরং আরও টেকসই, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব পদ্ধতির মাধ্যমে এই শিল্পকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের