সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ”বিকেলে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ”

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায়।

এই টুর্নামেন্টে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই ইতিহাস গড়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে হারিয়ে আগে ফাইনালে উঠতে হবে। বাংলাদেশ কোচ মারুফুল হক ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী।

কাঠমান্ডু থেকে ভিডিও বার্তায় বাংলাদেশ কোচ বলেছেন, ‘গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলতে হচ্ছে আমাদের। সেই হারের পর খেলোয়াড়দের মধ্যে যে মনোযোগ দেখেছি, জয়ের জন্য ক্ষুধা দেখেছি, তা যদি মাঠের পারফরম্যান্সে অনূদিত করতে পারে ছেলেরা, আমি আশাবাদী ভারতকে হারিয়ে ফাইনালে খেলবো।’

অধিনায়ক ও গোলকিপার মেহেদি হাসান বলেছেন, ‘ভারত সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তবে কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে, আশা করি জিতবো। আমরা ভারতকে ভয় পাই না।’

ভারতকে হারাতে পারলে এটি হবে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের চতুর্থ ফাইনাল। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে তিনবার ফাইনালে উঠে তিনবারই হেরেছে বাংলাদেশ। প্রথমবার নেপাল, পরের দুইবার ভারতের কাছে হেরেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

এবার ফাইনালে উঠলে সামনে পড়বে স্বাগতিক নেপাল। নেপাল রোববার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে ভুটানকে।

গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারালেও নেপালের কাছে ২-১ গোলে হেরে যায়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর