রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলা

রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, তরুণ-তরুণীদের দেশ গড়ায় উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণরা এগিয়ে এলে এ দেশটা বদলাবে। তাদের হাত ধরে তাদের পরিবার বদলাবে। পরিবার বদলালে সমাজ বদলাবে। সমাজ বদলানোর মধ্য দিয়ে এ দেশ বদলাবে। দেশ বদলানোর মধ্য দিয়ে তরুণদের হাত ধরে একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে।

এর আগে অতিথিরা জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্যরা, জামায়াতের জেলা আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি মাসজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের