কবে শৈত্যপ্রবাহ হতে পারে, জানালো আবহাওয়া অফিস

শুরু হয়েছে মাঘ মাস। পৌষ মাস শেষ হলেও এখনও দেশে তীব্র শীত পড়েনি। চলতি মৌসুমে ৩ ধাপে শৈত্যপ্রবাহ আসলেও তীব্র শৈত্যপ্রবাহ এখনো হয়নি। দেশের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির ঘরে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শনিবারের পর ক্রমশ তাপমাত্রা কমতে পারে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতেপারে।

গত পৌষ মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মৌসুমে শীত তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষে এসে শীতের চরিত্র দেখা যায়নি।

এদিকে দেশের উত্তরাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলোতে শীতের প্রকোপ অনেকটা কম। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। এছাড়াও অন্যত্র তাপমাত্র ১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কিনা সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্রবার বা শনিবারে বলা যাবে।

তিনি বলেন, এখন যেভাবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠছে। শীতের সময় এটা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছর তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের