প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন পরিচালনার নীতিমালা শিথিল

দেশের ব্যাংকগুলোতে প্রবাসীদের নামে খোলা ‘টাকা হিসাব’ বা (নন রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট) নিটা অ্যাকাউন্ট পরিচালনার নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীদের সংশ্লিষ্ট সুবিধাভোগী এই হিসাব পরিচালনা করতে পারবেন। এসব হিসাবে বিদেশ থেকে অনলাইনে বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে। অর্থাৎ আগে রেমিট্যান্স পাঠানো হতো ব্যাংকের হিসাবে। এখন প্রবাসীরা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবেই রেমিট্যান্সের অর্থ পাঠাতে পারবেন। 

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়টি অবিলম্বে কার্যকর হবে এবং এটি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সূত্র জানায়, ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হলে বিদেশে সংশ্লিষ্ট ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজে গিয়ে জমা দিতে হয়। তারা রেমিট্যান্সের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের হিসাবে জমা করে। ব্যাংক তা গ্রাহকের হিসাবে জমা করলে গ্রাহকের সুবিধাভোগী তা তুলতে পারে। এই প্রক্রিয়ায় ৩ থেকে ৭ কার্যদিবস চলে যায়। 

নতুন নিয়মে প্রবাসীরা বিদেশ থেকে দেশের ব্যাংকগুলোতে থাকা তাদের ব্যাংক হিসাবে অনলাইন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে স্থানান্তর করতে পারবে। ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না। এতে দ্রুত রেমিট্যান্সের অর্থ দেশে চলে আসবে এবং রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের খরচও কমে যাবে। 

প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর জন্য নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (এনএফসিডি) খুলে তাতে সরাসরি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন। ওই হিসাব অর্থ নিটা অ্যাকাউন্টে স্থানান্তর করে তা খরচ করতে পারেন। এখন থেকে প্রবাসীরা সরাসরি নিটা অ্যাকাউন্টেই রেমিট্যান্সের অর্থ স্থানান্তর করতে পারবেন। 

সার্কুলারে বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রাহকরা ব্যাংকের চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনের মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারবেন। এসব ক্ষেত্রে ব্যাংগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী