পুরস্কার জিতল ‘দাঁড়কাক’

ভারতে দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সমালোচক পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। এটি বানিয়েছেন বাংলাদেশি তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকী। উৎসবটি ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ঐতিহাসিক গ্যাইতি থিয়েটার কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। নির্মাতা জায়েদ সিদ্দিকী উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।

প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ আগস্ট সমাপনী অনুষ্ঠানে পুরস্কারজয়ী নির্মাতাদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানটির প্রধান অতিথি হিমাচল প্রদেশের গভর্নর শিব প্রতাপ শুক্লা। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সীমা বিশ্বাস ও উৎসব পরিচালক পুষ্প রাজ ঠাকুর। প্রতিবছর উৎসবটির আয়োজন করে হিমালয়ান ভেলোসিটি; হিমাচল প্রদেশের ভাষা ও সংস্কৃতি অধিদপ্তর এবং ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী। সিনেমাটির প্রযোজকও তিনি। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিনেতা আমিনুর রহমান, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা ও এ বি এম সাঈদুল হক।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি হিসেবে পরিচালক বলেন, ‘দুই বছর ধরে শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক পরিশ্রমের ফল এই পুরস্কার।

এই পুরস্কার আমাকে উৎসাহিত করবে।’ এরই মধ্যে চলচ্চিত্রটির বৈশ্বিক পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রিন এক্সকোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেভেন পামস এন্টারটেইনমেন্ট।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর