লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, আরও ভয়াবহ হওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলেসে চলমান ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন। এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করে চললেও, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরেই বলা চলে।

অন্যদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, রোববার (১২ জানুয়ারি) রাত থেকে বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত কুখ্যাত শুষ্ক বাতাস ‘সান্তা আনার’ গতি বেড়ে ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কি.মি.) পর্যন্ত পৌঁছাতে পারে। এতে পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠতে পারে।

দাবানলের সর্বশেষ পরিস্থিতি

লস অ্যাঞ্জেলেসের আশপাশে তিনটি বড় দাবানল এখনো জ্বলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্যালিসেডসের ২৩ হাজার একরের বেশি জায়গা পুড়ে গেছে। সেখানকার আগুনের মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। আর ইটনের ১৪ হাজার এলাকা পুড়ে গেছে আর এখানকার দাবানল ২৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে, হার্স্ট নামক এলাকার ৭৯৯ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ও এখানকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাতাস কম থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুটা অগ্রগতি করতে পেরেছেন। তবে মঙ্গলবার বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা কাউন্টির ফায়ার চিফ চ্যাড অগাস্টিন জানিয়েছেন, আমরা কিছুটা অগ্রগতি করছি, কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।

এদিকে, লস অ্যাঞ্জেলেসের ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বর্তমানে প্রায় ১ লাখ ৫ হাজার বাসিন্দা বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার আদেশের অধীনে রয়েছেন।

বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলগুলোতে ১৪ হাজার দমকলকর্মী কাজ করছেন এবং তাদের সহায়তা করছে ৮৪টি প্লেন ও ১,৩৫৪টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। এদিকে, লুটপাট রোধে ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে, যা আরও ১ হাজার বাড়ানো হচ্ছে।

এরই মধ্যে লুটপাটের জন্য ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন দমকলকর্মী ছদ্মবেশে লুটপাটের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী