ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দাবানল আর্থিক ক্ষতির দিক থেকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে চলছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গড়ে একেকটি বাড়ির মূল্য প্রায় ৪০ লাখ ডলার। এরই মধ্যে বেশ কয়েকজন হলিউড তারকা আগুনে তাদের বাড়ি হারিয়েছেন

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় ইটনের দাবানল অপেক্ষাকৃত কম ধনী এলাকাগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ জানিয়েছে, দাবানলের কারণে আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে, যার মধ্যে দুই হাজার কোটি ডলার বিমার আওতায় থাকবে।

বিমা বাজারের সংকট

এই দাবানল ক্যালিফোর্নিয়ার ভঙ্গুর বিমা ব্যবস্থার ত্রুটিগুলো আরও প্রকট করে তুলেছে। বিমা কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে রাজ্যের বাজার থেকে সরে যাচ্ছে। ২০২২ সালে রাজ্যের চতুর্থ বৃহত্তম গৃহবিমা প্রদানকারী প্রতিষ্ঠান অলস্টেট পলিসি বিক্রি বন্ধ করে দেয়। চলতি বছরের মার্চে স্টেট ফার্ম ৩০ হাজার বিমা পলিসি বাতিল করেছে, যার মধ্যে ১ হাজার ৬০০ পলিসি ছিল প্যাসিফিক প্যালিসেডস এলাকার।

বিমা কোম্পানিগুলো সরে যাওয়ার কারণ হিসেবে দাবানলের ঝুঁকির যথাযথ মূল্যায়ন করতে না পারাকে দায়ী করা হচ্ছে। ১৯৮৮ সালের একটি ব্যালট আইনের কারণে বিমা কোম্পানিগুলো দাবানলের ঝুঁকি অনুযায়ী প্রিমিয়াম বাড়াতে পারেনি। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের ঝুঁকি বাড়লেও বিমা কোম্পানিগুলো এই ঝুঁকি নিতে রাজি হয়নি।

ফলস্বরূপ, ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দা বাধ্য হয়ে ফেয়ার (ফেয়ার অ্যাক্সেস টু ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্টস) প্ল্যানে নির্ভরশীল হয়েছেন। এই অলাভজনক প্রতিষ্ঠানটি বিমার শেষ ভরসা হিসেবে কাজ করে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এটির সম্ভাব্য ক্ষতিপূরণের পরিমাণ ৩০০ কোটি ডলার, যা গত এক বছরে ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই প্ল্যানে সর্বোচ্চ ক্ষতিপূরণের পরিমাণ ৩০ লাখ ডলারের বেশি নয়। ফলে অনেক ধনী ব্যক্তি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

এমন পরিস্থিতিতে যারা ক্ষতির মুখে পড়েননি, তারাও ঝুঁকিতে রয়েছেন। ফেয়ার প্ল্যান যদি ক্ষতিপূরণের ব্যয় মেটাতে ব্যর্থ হয়, তাহলে এর চাপ রাজ্যে থাকা বেসরকারি বিমা কোম্পানিগুলোর ওপর পড়বে।

তবে আশার কথা হচ্ছে, গত ২ জানুয়ারি থেকে ঝুঁকির মডেলভিত্তিক মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে দাবানলের ঝুঁকি আরও সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প