‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত বলিউড কৌতুক অভিনেতা হাসপাতালে

বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত কৌতুক অভিনেতা টিকু তালসানিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্র বলছে, এ অভিনেতার অবস্থা বেশ সংকটজনক।

ছোটপর্দা থেকে অভিনয় অঙ্গনে যাত্রা শুরু টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তার প্রথম ধারাবাহিক নাটক। ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, ‘অসলি নকলি’ সিনেমায় কাজ করার পর আর এ অভিনেতাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নাম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা-২’-র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও সমান তালে কাজ করেন তিনি। ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘জিন্দেগি অভি বাকি হ্যায় মেরে ঘোস্ট’ ও ‘সজন রে ফির ঝুট মত বোলো’র মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ সিনেমায়ও অভিনয় করেছে টিকু।

স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে অভিনেতা টিকু তালসানিয়ার সংসার। তার ছেলে রোহন তালসানিয়া একজন সুরকার, মেয়ে শিখা তালসানিয়া অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছে। ‘বীরে দি ওয়েডিং’, ‘আই হেট লভ স্টোরিজ’ সিনেমায়ও শিখা অভিনয় করেন।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প