গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও বেশ কয়েকটি দোকান-পাটে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনা শুরু হয়, যা রাত ৯টা পর্যন্ত চলে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করে জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ক্যালেন্ডার বিতরণকে কেন্দ্র মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যা‌য়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টাধাওয়ায় অংশ নেয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়।

তি‌নি আরো জা‌নি‌য়ে‌ছেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি শান্ত। ত‌বে এলাকায় থমথমে অবস্থা বিরাজ কর‌ছে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী