‘পুষ্পা-২’তে যুক্ত হচ্ছে আরও ২০ মিনিট, কবে আসবে প্রেক্ষাগৃহে

আল্লু অর্জুনের অনুরাগীদের চমকে দেওয়া উপহার দিয়েছেন ‘পুষ্পা-২’ সিনেমার নির্মাতা সুকুমার। সুপার হিট এ সিনেমার সঙ্গে আরও ২০ মিনিটের বাড়তি ফুটেজ যুক্ত করা হচ্ছে। বাড়তি ফুটেজসহ পুরো সিনেমা প্রেক্ষাগৃহে কবে দেখা যাবে তাও জানানো হয়েছে।

এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা-২’। পঞ্চম সপ্তাহেও প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন ও রাশমিকার অভিনয় জাদু দেখছেন দর্শকরা। হিন্দিতে প্রথম ডাবিং করা সিনেমা হিসেবে এরই মধ্যে ৮০০ কোটির ক্লাবে পৌঁছেছে এটি। আর বিশ্বজুড়ে ১৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘পুষ্পা-২’।

‘পুষ্পা-২’ সিনেমার নির্মাতা ঘোষণা করেছেন সিনেমাটি রিলোডেড ভার্সন আগামীকাল ১১ জানুয়ারি থেকে ভারতের সব প্রেক্ষাগৃহে দেখা যাবে। এ চমক জাগানিয়া তথ্য ঘোষণার পরে সিনেমার নির্মাতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘পুষ্পা-২ দ্য রুল’ রিলোডেড ভার্সনে অতিরিক্ত ২০ মিনিট ফুটেজসহ প্রেক্ষাগৃহে ১১ জানুয়ারি থেকে দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণার সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে আল্লুর, সেটি ছবির জাপানের কাহিনির অংশ এবং মূল ছবিতে এই দৃশ্য দেখা যায়নি। ফলে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই নতুন অংশগুলো দেখার জন্য।

এদিকে রামচরণের ‘গেম চেঞ্জার’র সঙ্গে এখন আল্লুর ‘পুষ্পা-২’র লড়াই হচ্ছে। এরই মধ্যে আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অল্লু অর্জুনকে শুভেচ্ছা জানানো হয়েছে। নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’র রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে এ সিনেমা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা-২’ সিনেমাটি ২৫ দিনে প্রায় ১৭৬০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে ‘দঙ্গল’ সিনেমাটি ২০৭০ কোটি রুপি আয় করেছিল। ফলে আর কিছুদিনের মধ্যেই দঙ্গলের রেকর্ডকে স্পর্শ করবে ‘পুষ্পা-২’।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা